1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিবি হেফাজতে যুবলীগ নেতা খালেদ মাহমুদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৬৩ বার পঠিত হয়েছে

NEWSVOb :   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর আদালতে রিমান্ড দেওয়ার  পর সরাসরি খালেদকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তার সাতদিনের রিমান্ড  দেওয়া হয়, দুইটি মামলার তদন্তভার ইতোমধ্যে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান  বলেন, গুলশান থানায় অস্ত্র ও মাদক আইনে খালেদের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক দুটি মামলার তদন্ত করবে ডিবি। ইতোমধ্যে আমরা মামলার সকল নথি হাতে পেয়েছি।

আদালত থেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর খালেদকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে আটক যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা ( নং-২৩, ২৪ ও ২৫) এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা (নং-৩১) দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার অস্ত্র মামলায় খালেদের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে মাদক মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহেনুর ইসলাম।

এর আগে রাত সাড়ে ৮টা দিকে তাকে আদালতে হাজির করে অস্ত্র ও মাদকের দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পৃথক আদালত শুনানি শেষে দুই মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীতে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করার অভিযোগে গ্রেফতার এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews