1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডি আই এস- এ গ্রাজুয়েশন-২০২১ অনুষ্ঠান উদযাপিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্কঃ     গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অবশ্যই শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম,ঢাকা, শনিবার,18 মার্চ 2021 তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাত্তর মিলনায়তনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান 2021 উদযাপন করেছে।

একাডেমিক শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন সম্মানিত ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুনাজ আহমেদ নূর, কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা,( সিএআইই) বাংলাদেশ, জনাব আব্দুল্লাহ আল মামুন বিন কুদ্দুস, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ ও নেপালের এডেক্সেল পরীক্ষা,এবং ড. মো: মাহমুদুল হাসান, অধ্যক্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা।

আমন্ত্রিত সম্মানিত অতিথিগন অনুষ্ঠানের নির্দিষ্ট সময়ে আসন গ্রহণ করেন এবং মাননীয় অধ্যক্ষ সকল গণ্যমান্য, আমন্ত্রিত, অভিভাবক, অনুষদ এবং স্নাতকদের স্বাগত জানান। শিক্ষার্থীরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।

মাননীয় অধ্যক্ষ,DIS ড. মো: মাহমুদুল হাসান স্যার গ্র্যাজুয়েশন দিবস উন্মুক্ত ঘোষণা করেন এবং তিনি তার সভাপতিত্ব ভাষণে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে আরও উল্লেখ করেন যে, শিক্ষাব্যবস্থা ছাত্র দ্বারা প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়, এটি হতে হবে উদ্ভাবন এবং কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা ভিত্তিক।

সম্মানিত অতিথি মোহাম্মদ নুরুজ্জামান তার বক্তব্যে উল্লেখ করেন যে, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। গ্র্যাজুয়েটদের দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং তাদের নিষ্ঠার মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার উচ্চমান বজায় রেখেছে এবং তরুণ স্নাতকদের সমাজের ভিত্তি হিসেবে গঠন করতে সাহায্য করছে।

গত একাডেমিক সেশনে, প্রায় ৫০০ শিক্ষার্থী কেমব্রিজের ও এবং এ লেভেল পরীক্ষায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে পিয়ারসন এডেক্সেলের IGCSE এবং IAL পরীক্ষায় অংশ নিয়েছিল।সর্বমোট ১৩২ জন গ্রাজুয়েটদের হাতে পদক, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews