1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন, ডিবি কর্তৃক গ্রেফতার আট*

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩২৭ বার পঠিত হয়েছে
   নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ :  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার রহস্য উদঘাটনসহ আরও আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি (২৫) ২। মেহেদী হাসান (২৫) ৩। নাহিদ হাসান পাপেল (২১) ৪। মো. রিপন (২০) ৫। মো. সোহাগ (৩৩) ৬। মো. রবিন (১৮) ৭। মো. হৃদয় ইসলাম (২৪) ও ৮। সুজন সরকার (২৭)।

এর আগে গত ১৩ মে ২০২৫ খ্রি. ঘটনার রাতেই ডিএমপির শাহবাগ থানা পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে। তারা হলো- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। হত্যায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হলো।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৫ তারিখ রাত অনুমান ১১.৪৫ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে খুন হন। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনা সংঘটনের সাথে সাথেই ঢাকা মেট্টোপলিটন পুলিশ ঘটনার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের নিমিত্ত তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং ঘটনার রাতেই তিন জনকে আহত অবস্থায় গ্রেফতার করে।

নিবিড় তদন্তের স্বার্থে পরবর্তীতে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তদন্তভার প্রাপ্তির পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ইতোপূর্বে গ্রেফতার তিনজনের নিকট প্রাপ্ত তথ্য ও তথ্য-প্রযুক্তি সহায়তায় ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে। ডিবির একাধিক দল গত কয়েকদিনে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে উক্ত আট জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তন্মধ্যে দুইজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য মতে ঘটনায় ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

j/r

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews