ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ঢাকা শহরের পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের মতো:

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ১১৫ বার পঠিত হয়েছে

NEWSVOb :   ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের পাবলিক টয়লেটগুলোর বেশিরভাগই এখন ফাইভ স্টার হোটেলের মতো।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক এনজিও সংস্থা ওয়াটার এইড এবং দৈনিক ভোরের কাগজের উদ্যোগে ‘বাংলাদেশের পাবলিক টয়লেট: সংখ্যা বৃদ্ধি এবং স্থায়িত্ব’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

মেয়র আতিকুল বলেন, আমাদের শহরের অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর পাবলিক টয়লেট হয়েছে। এসব পাবলিক টয়লেট দেখলে মনে হয় ফাইভ স্টার হোটেলের মতো। পরিবেশ সুন্দর, টিস্যু বক্স আছে, প্রতিবন্ধীদের জন্যও ব্যবস্থা রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেটের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান মেয়র।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ঢাকা শহরের পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের মতো:

আপডেট এর সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯