ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

‘ঢাকা ৪ আসনে আওয়ামী লীগ-জাপা ঐক্যবদ্ধভাবে কাজ করবে’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ১৬৮ বার পঠিত হয়েছে

ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন জোট মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেন, ‘মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লীবন্ধু এইচ এম এরশাদ আমাকে ঢাকা-৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। আমাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই।’

বুধবার (২৮ নভেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, ‘জয়ের হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচনী এলাকায় আমি অনেক উন্নয়ন করছি। জনগণ ভোটের মাধ্যমে এর রায় দিবে।‘

মহাজোটের প্রার্থীদের তালিকা কেন প্রকাশ হচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি নির্বাচনী কৌশল। তবে দ্রুতই তালিকা প্রকাশ হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী দুই এক দিনের মধ্যে তিনি বাসভবনে ফিরবেন।’

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (২৮ নভেম্বর) সারাদেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে ভিড় দেখা গেছে। ঢাকার আসনগুলোর জন্য সকাল ৯টা থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেন।

সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দফতরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল ঘোষণার পর দিন থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

‘ঢাকা ৪ আসনে আওয়ামী লীগ-জাপা ঐক্যবদ্ধভাবে কাজ করবে’

আপডেট এর সময় : ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮