1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

দুঃসাহসের কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ , আন্তর্জাতিক ডেস্কঃ   ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার (১ মে) দেশটির পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। যা পরবর্তীতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হলো, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে, যা হবে দৃঢ় এবং জোরালো।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা নাকচ করেছে পাকিস্তান।

এই জঙ্গি হামলার কয়েকদিন পূর্বে কাশ্মির নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন জেনারেল আসিম মুনির।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews