ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে: সালাহউদ্দিন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৩৯০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  রোববার ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বহিঃশক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। যে যেই ধর্মেরই হোক সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

তিনি বলেন, ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। এ স্বাধীনতা ও বিজয়কে অর্থবহ করতে হবে। গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে। এ দেশের জনগণ যেন সুফল ভোগ করতে পারে। একক শাসন ও কর্তৃত্ববাদের জন্য যারা রাজনীতি করবে তাদের ঠাঁই এ দেশে হবে না।

এ সময় ধৈর্য ধরে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

এর আগে দুপুরে ২টার পর দিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। এ সময় তাকে পরিবার ও স্বজনরা স্বাগত জানান। সবাই ছিলেন আবেগাপ্লুত। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অনেক নেতাকর্মীও।

প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। ওই বছরই ভারতের মেঘালয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

তখন বিবৃতিতে জানানো হয়, শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে ফোন করে। বৈধ নথিপত্র না থাকায়, ওই বছর ২২ জুলাই তার বিরুদ্ধে আনা হয় ভারতে অনুপ্রবেশের অভিযোগ। এরপর ২০১৮ সালে নিম্ন আদালতে এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন আহমদ। পরে আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

পাসপোর্ট না থাকায় তখন দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন সালাহউদ্দিন। এরপর গত বছরের ৮ জুন প্রথম দফায় ট্রাভেল পাস পান তিনি। তবে আইনি জটিলতার কারণে তখন তিনি দেশে ফিরতে পারেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট পুনরায় ট্রাভেল পাস পান সালাহউদ্দিন আহমদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে: সালাহউদ্দিন

আপডেট এর সময় : ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪