Nnwsvob.com. অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৮৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৪১ হাজার ৮০১ জন।গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা ১৭,৮৩৭ আক্রান্ত ৪,০১৪জন।মোট আক্রান্ত ১,৪১,৮০১জন।। মৃত্যু ৪৫মোট মৃত্যু ১,৭৮৩সুস্হ ২,০৫৩মোট সুস্হ ৫৭,৭৮০
সোমবার ( ২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৪২৯টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।