1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

দেশে নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে বসে ছেলের সঙ্গে ঈদ উদযাপন হাসিনার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ :   বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউসে আছেন। সেখানেই এবারের ঈদুল আজহা পালন করেছেন এই স্বৈরাচারি শাসক।তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়।

এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয়।
গত বছরের ৫ অক্টোবর ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও। দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখন কূলহারা। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। তাদের অনেকেই ঈদের দিনও বাড়িতে থাকতে পারেননি। নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা-ছেলে ঈদ করলেন ভারতে।
ভারতের কোনো সরকারি কর্মকর্তা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
তবে জয়ের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews