1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

নতুন বিতর্কে রিয়া চক্রবর্তী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪৫ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয়ের চেয়ে বিতর্কের কারণেই বেশি পরিচিত রিয়া চক্রবর্তী। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা তিনি। নাম জড়িয়েছে সুশান্তের মৃত্যুর মামলায়। মাদক মামলায় জেলও খেটেছেন। গুঞ্জন ছিল, নির্মাতা মহেশ ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এত কিছু সামলে কিছুটা থিতু হচ্ছেন, এরইমধ্যে নতুন বিতর্কে রিয়া চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত, গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উল্লিখিত অ্যাপের স্পন্সর ছিলেন রিয়া, এই অ্যাপের হয়ে প্রচারণাও করেছেন।

অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনটাই অভিযোগ। এই ঘটনায়ই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ। তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, ইনফ্লুয়েন্সার এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ এ পদক্ষেপ গ্রহণ করেছে। এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা।

কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেপ্তারও হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাবাসে থাকেন তিনি। তারপরেও বিনোদন জগৎ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews