1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

নর্দান ইউনিভার্সিটিতে ‘‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫০০ বার পঠিত হয়েছে

NEWSVOB: সহিংস উগ্রবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভুমিকা, উগ্রবাদের এই সমস্যা সমাধানে ছাত্রছাত্রীরা কি ভাবছে তা জানতে রাজধানীর বনানীর নর্দান ইউনিভার্সিটিতে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) আয়োজন করে ‘‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’’।

আজ ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার সকাল ১০ টায় বনানীর এনইউবি অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’’। সংলাপে অংশগ্রহণ করে নর্দান ইউনিভার্সিটি’র বিভিন্ন অনুসদের ছাত্রছাত্রী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিটিসি’র প্রধান মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন,উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর,কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম. হোসেন, সিটিটিসি’র অতিঃ উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান বিপিএম, ইউএনডিপি’র প্রতিনিধি ফয়সাল বিন মজিদ । ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে মোঃ মনিরুল ইসলাম বলেন, উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে উগ্রবাদের সংজ্ঞা, ধরণ, লক্ষণ এবং উগ্রবাদে করণীয় সর্ম্পকে ধারনা দেন । তিনি বলেন, জঙ্গিবাদ একক কোন ধর্ম ও একক কোন দেশের সমস্যা নয়।যে কোন ধর্মের মানুষ এর সাথে জড়িত হতে পারে।

এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব । এই পর্বে তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ দমনে এদেশের মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, পেশাজীবী ও তরুন সমাজের ভূমিকা রয়েছে । জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ালে জঙ্গিবাদ দমন করা সম্ভব ।

উগ্রবাদ প্রসঙ্গে ই্উএনডিপি’র প্রতিনিধি ফয়সাল বিন মজিদ বলেন, জাতিসংঘ মনে করে উগ্রবাদ যে কোন দেশের শান্তি এবং উন্নয়নে বাধাস্বরুপ । তাই জঙ্গিবাদ দমনে জাতিসংঘ সারাবিশ্বে কাজ করছে ।

বিশ্ববিদ্যালয়টি’র উপাচার্য তার বক্তব্য বলেন, এই ধরনের সংলাপ শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সকল তরুদের মাঝে ছড়িয়ে দিতে হবে । তাহলে সবাই জঙ্গিবাদ সর্ম্পকে সর্তক হবে । তিনি আরও বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর । তাই জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হবে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews