1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

নায়িকারা ইচ্ছে করেই শাকিব খানের কাছে যান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: বিনোদন ডেস্কঃ শাহ হুমায়রা সুবাহ অভিনীত ‘বসন্ত বিকেল’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে বেশ জোরালো প্রচারণা চালাচ্ছেন তিনি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে নিয়ে ওঠা নানা প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন। তার সঙ্গে অভিনয় করে ওই সব নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানকে বাংলাদেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেছেন, আমি মনে করি, শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছেন তারা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন।

শাকিবের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে সুবহা বললেন, শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করবো।

তিনি বলেন, এমন তো না শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা সন্তান আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে, সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন।

শাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো― তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছেন। আমি মনে করি, দোষ থাকলে দুজনেরই আছে।

জে/কে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews