ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সাকিব

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ৪০৮ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  প্রতীক বরাদ্দের পরপরই সকাল থেকে রাত অবধি প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আর এ প্রচার-প্রচারণার মাঝেই হঠাৎ ক্রিকেট মাঠে ব্যাট বল হাতে দেখা গেল তাকে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলা ক্রিকেটারদের উদ্যোগে মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে মাঠে নেমে যান। এ সময় মাগুরায় সাকিবের সমবয়সী ক্রিকেটার বোলারদের বলে তিনি কয়েকটি চার-ছয় মারেন। তিনি আউট হয়ে গেলে এক ওভার বলও করেন। পরে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় বেরিয়ে পড়েন।

জে/র

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সাকিব

আপডেট এর সময় : ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩