ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার

নুসরাত হত্যার বিচারের দাবিতে তারকাদের মানবন্ধন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ১১২ বার পঠিত হয়েছে

দুর্বৃত্তদের আগুনে মারা গেছেন সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল তাকে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান নুসরাত। সেই আগুন ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয়ে।

নুসরাত হত্যার বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের সাথে নেমেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বিএফডিসির সামনে আজ সকাল ১০টা থেকে চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের অনেক কর্মীরা একসাথে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করছি আমরা। অপরাধীদের বিচার না হলে অপরাধ বাড়তেই থাকবে।’

মানববন্ধনে অংশ নেয়া সকলে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, মৌমিতা মৌ, প্রযোজক খোরশেদ আলম খসরু, কন্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, দর্শকপ্রিয় অভিনেত্রী সারা যাকের, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন অভিনেতা আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো: সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার, বুলবুল বিশ্বাসসহ আরো অনেকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের কর্মীরাও এই মানববন্ধনে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা

নুসরাত হত্যার বিচারের দাবিতে তারকাদের মানবন্ধন

আপডেট এর সময় : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯