ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নেত্রকোনার হাওড়ে পর্যটকবাহী ট্রলারডুবি, ১৭ মরদেহ উদ্ধার

Newsvob.com.: অনলাইন ডেস্ক : মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নেত্রকোণার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চার জন। নেত্রকোনার মদন উপজেলায় উচিতপুরের হাওড়ে পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দুই জন।

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওড় গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এটি একটি পর্যটনকেন্দ্র এবং পর্যটকদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। হাওড়ের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। এতে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। তারা হাওড়ে বেড়াতে গিয়েছিলেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার জানান, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। ট্রলারটিতে মোট ৪৮ জন আরোহী ছিলেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

নেত্রকোনার হাওড়ে পর্যটকবাহী ট্রলারডুবি, ১৭ মরদেহ উদ্ধার

আপডেট এর সময় : ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০