1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

নৌকা ডুবিতে ২৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ১০৯ বার পঠিত হয়েছে

NEWS VOb Des:ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে নিহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এর আগে গেল বৃহস্পতিবার রাতে অবৈধভাবে সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে প্রায় ৬০ জন অভিবাসীর মৃত্যু হয়।

রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের প্রোগ্রাম অফিসার সাইয়্যেদা আবিদা ফারহীন বলেন, তিউনিসিয়া রেড ক্রিসেন্টের মাধ্যমে যে তথ্য পেয়েছেন তাতে ওই নৌকায় ৮৫ থেকে ৯০ জন আরোহী ছিলেন।

তিনি বলেন, আরোহীদের মধ্যে ৫০ থেকে ৫৫ জন বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে নিহতদের মধ্যে বাংলাদেশির সংখ্যা আগের চেয়েও বেশি হতে পারে।

ফারহীন আরো বলেন, এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের অধিকাংশের বাড়ি সিলেট, মাদারীপুর ও নোয়াখালী জেলায়।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তিউনিসিয়ায় নৌকা ডুবিতে হতাহত ও নিখোঁজদের পরিচয় জানার পাশাপাশি দেশে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে তারা।

ওই নৌযাত্রীরা সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা হয়েছিলেন। ভোররাতে তিউনিসিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর যাত্রীর ভারে তা ডুবে যায়। তিউনিসিয়ার জেলেরা সাগর থেকে ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন, তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন রোববার সাংবাদিকদের বলেছিলেন, ওই নৌকার আরোহীদের মধ্যে ৩০ থেকে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তিউনিসিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় লিবিয়া দূতাবাসের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews