1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

পবিত্র কাবার গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ বার পঠিত হয়েছে
  নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাই ডেস্ক গত সোমবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।

গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তাঁর প্রচেষ্টায় সৌদি আরব সমুদ্র পথে বাংলাদেশি হাজিদের গ্রহণ করতে সম্মত হয়েছে বলেও তাঁর ফেসবুক পেজে জানানো হয়েছে। বাংলাদেশ পরীক্ষামূলকভাবে জাহাজে হাজিদের একটি দল পাঠানোর চিন্তা করছে।

মুসলিম ধর্মবিশ্বাস অনুসারী কাবাঘর পৃথিবীর পবিত্রতম স্থান। কাবাঘরের দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করে। পবিত্র এই ঘর গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। মুসলমানদের কাছে কাবাঘর ও তার গিলাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

উল্লেখ্য, পবিত্র কাবাঘরের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews