পরিবার নিয়েই পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র-জনতা। এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি

বিভিন্ন সূত্রের খবর, শেখ হাসিনা পদত্যাগের পর ছোটবোন শেখ রেহানাসহ পরিবার নিয়ে দেশ ছেড়েছেন। দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালিত হচ্ছে আজ। সারাদেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় আসছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *