ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

পরী-বুবলীর নতুন ছবি ‘খেলা হবে’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৯১ বার পঠিত হয়েছে
Newsvob.com.:  বিনোদন ডেস্কঃ ছবি তৈরি হচ্ছে আলোচিত সংলাপ ‘খেলা হবে’ নিয়ে । প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস ছবিটি নির্মাণ করবে। এতে একসঙ্গে কাজ করছেন দুই চিত্রনায়িকা পরী মণি ও শবনম বুবলী। এটি নির্মাণ করছেন ‘ন ডরাই’ খ্যাত তানিম রহমান অংশু। যদিও সিনেমাটি নিয়ে এখনও নির্মাতা কিংবা প্রযোজনা সংস্থা থেকে কোনও ঘোষণা দেওয়া হয়নি।
তবে খবরটি প্রকাশ্যে এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নোটিশের সুবাদে। গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে ‘খেলা হবে’ সিনেমার নির্মাতাসহ ১২ জন শিল্পী-কুশলীকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সেখানেই শিল্পীর তালিকায় পাওয়া গেলো পরীমণি ও বুবলীর নাম। সঙ্গে আছেন মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২১ অক্টোবরের মধ্যে এই শুটিং সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। ‘খেলা হবে’ সংলাপটি বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে বেশ পরিচিত। নারায়ণগঞ্জের এক রাজনীতিবিদের মুখ থেকে আসা কথাটি সীমান্ত ছাড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনেও চর্চিত হয়েছে।
শুধু তাই নয়, কিছু দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও এই সংলাপটি ব্যবহৃত হয়েছে। এছাড়া টলিউডের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে এই শিরোনামে একটি গান রয়েছে, যেটাতে পারফর্ম করেছেন ঢাকার নায়িকা নুসরাত ফারিয়া।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

পরী-বুবলীর নতুন ছবি ‘খেলা হবে’

আপডেট এর সময় : ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩