ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ Logo হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

পহেলা বৈশাখের অনুষ্ঠানে গার্মেন্টস কর্মী ধর্ষিত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ১১৭ বার পঠিত হয়েছে

পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে এক গামের্ন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রবিবার বন্ধুদের সাথে চট্টগ্রাম শহরের বৈশাখী অনুষ্ঠানে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগে করেছেন ভুক্তভোগীর পরিবার।

ধর্ষিতার পরিবারের দাবি বন্ধুরা ঐ কিশোরীকে ধর্ষণ করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সন্ধ্যা ৭টার সময় সিএনজি (অটোরিকশা) যোগে চট্টগ্রাম শহর থেকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বাবলু দাশ জানান, দুজন মিলে কিশোরীকে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সন্ধ্যা ৭টার সময় ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় পটিয়া সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে এলে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক দেখে ভিকটিমকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রাত সোয়া ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পটিয়া থেকে বন্ধুদের হাতে ধর্ষণের শিকার একটি কিশোরীকে চমেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তবে মেয়েটির অবস্থা গুরুতর বলে জানান তিনি।

ধর্ষিতার ভাই দিদার জানান, তার বোন পটিয়া আরেফিন টেক্সটাইল গার্মেন্টসে চাকরি করেন। সহজ সরল বোনকে ফুসলিয়ে ধর্ষণ করে পটিয়া উপজেলার কচুয়াইন গ্রামের রিপন নামে এক প্রতারক। ধর্ষক রিপন (২৬) গাড়ি চালকের সহকারী বলে জানিয়েছেন দিদার।

তিনি বলেন, রবিবার বর্ষবরণ অনুষ্ঠান দেখার নামে তার বোনকে শহরে নিয়ে রিপনের এক বন্ধু ও রিপন দুজনে মিলে ধর্ষণ করে। বর্তমানে তার বোনের অবস্থা ভালো নয়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে তার বোন একটু সুস্থ হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানায় কিশোরীর ভাই দিদার।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, মৌখিকভাবে এক কিশোরী ধর্ষণের খবর পেয়ে থানা থেকে হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানালেন ওসি হেলাল উদ্দিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

পহেলা বৈশাখের অনুষ্ঠানে গার্মেন্টস কর্মী ধর্ষিত

আপডেট এর সময় : ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯