1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট”-এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা

পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ  প্রয়াত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং শেষে সমুদ্র নেমে তলিয়ে যান তিনি।

প্রাথমিক ভাবে অন্তত এমনটাই জানা গিয়েছে। স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল তাঁকে। সেই ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া।

জানা গিয়েছে, রবিবার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল-সহ ওই ধারাবাহিকের একটি টিম। শুটিংয়ের পরে সমুদ্রে নেমে ডুবে যান তিনি। দীর্ঘক্ষণ পরে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ‘ বলেন, ‘ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে।’

ছোট পর্দায় তাঁর আত্মপ্রকাশ ‘খেলা’ ধারাবাহিকের হাত ধরে। পরে ‘তুমি আসবে বলে’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান।

রাহুল বন্দ্যোপাধ্যায় দর্শকদের মনে দাগ কাটেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মধ্যে দিয়ে। পরিচালক রাজ চক্রবর্তীর এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবিটি সে সময়ের হিট।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews