1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুতে আরও ‘শক্তিশালী’ তদন্ত কমিটি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৯০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকার মেরিন ড্রাইভে অবস্থিত তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহতের ঘটনা তদন্তে আগের চেয়ে আরও ‘শক্তিশালী’ কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও এবার কমিটিতে রাখা হয়েছে চার সদস্যকে। কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে আগের কমিটির আহ্বায়কের চেয়ে পদাধিকারবলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটিকেও ৭ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় শক্তিশালী এই তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে। এর আগে শনিবার একই অধিশাখা থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছিল।

সোমবার (৩ আগস্ট) সকালে নতুন নির্দেশনার কথা জানা গেছে।

সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমিনের সই করা নতুন নির্দেশনায় বলা হয়, চার সদস্যের কমিটির আহ্বায়ক থাকছেন যুগ্মসচিব পদমর্যাদার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। তার সঙ্গে কমিটিতে সদস্য রাখা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি (জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মনোনীত), চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শকের উপযুক্ত প্রতিনিধি এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি।

এর আগের কমিটিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকেই আহ্বায়ক করা হয়েছিল। তার সঙ্গে দু’জন সদস্য রাখা হয়েছিল কক্সবাজার জেলার পুলিশ সুপার মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধিকে। নতুন কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকছেন কমিটির শেষ সদস্য হিসেবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে পদাধিকারবলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে।

কমিটির কার্যপরিধি বর্ণায় অবশ্য কোনো পরির্বতন আসেনি। আগের মতোই নির্দেশনায় বলা হয়, কমিটি ওই ঘটনার বিষয়ে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ ও উৎস বের করবে। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে দাখিল করবে।

গত শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews