ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬১ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ :  ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার আগেই সারা দেশের অলিগলি, দেয়াল ও রাস্তার আশপাশ পোস্টারে সয়লাব হয়ে গেছে নির্বাচনি প্রচারণার পোস্টারে। খোদ নির্বাচন ভবনের সামনেই সাঁটানো হয়েছে বিভিন্ন দলের পোস্টার ও বিলবোর্ড।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, পোস্টারে সয়লাব হয়ে আছে গোটা শহর। গাছ, দেয়াল, সড়ক বিভাজক কিংবা বৈদ্যুতিক খুঁটি- সব জায়গা ছেয়ে আছে ছবিসহ পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে।

যদিও নির্বাচনি প্রচারণার এসব পোস্টার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রকাশ করার আগে থেকেই দৃশ্যমান। তবে বিধিমালা জারির পর এসব পোস্টার-ব্যানারের কী হবে সেটি নিয়ে রয়েছে সংশয়। তফসিল ঘোষণার আগে এসব পোস্টার-ব্যানার না সরালে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

এই বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি, আচরণবিধিতে কিন্তু এটি নেই। ১৩ তারিখ থেকে রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপ করবো এটাও একটা এজেন্ডা থাকবে।

গত ১০ নভেম্বর (সোমবার) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে বলা হয়, কোনও দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে জনসভা, পথ সভা, সভা-সমাবেশ বা কোনও প্রচারণা করতে পারবে না।

নির্বাচনি প্রচারণায় নতুন কারিগরি মানদণ্ডও নির্ধারণ করে বিধিমালায় উল্লেখ করা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত ব্যবহৃত ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন অবশ্যই সাদা-কালো রঙের হবে। ব্যানারের সর্বাধিক আয়তন ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ৪ সাইজের (৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি) এবং ফেস্টুনের আয়তন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চির বেশি হতে পারবে না।

ব্যানার, লিফলেট বা ফেস্টুনে প্রার্থীর নিজস্ব প্রতীক ও ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে কোনও নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী তার দলীয় প্রধানের একটি পোর্ট্রেট আকারের ছবি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ছবিতে ওই প্রধানকে জনসভায় বা প্রার্থনারত অবস্থায় প্রদর্শন করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি

আপডেট এর সময় : ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬