1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাংলাদেশের মেয়েদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৩৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ   এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫ জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার । তবে ‘নিয়মরক্ষার’ ম্যাচটিকে একেবারে গোলবন্যায় রূপ দিলেন বাঘিনীরা।

মিয়ানমারের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, সেই একাদশই আজও অপরিবর্তিত রাখেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে মাঠে নামে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের মাত্র তিন মিনিটেই স্বপ্না রাণীর গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর যেন একের পর এক গোলের ঢল।

ম্যাচের ৬ মিনিটে শামসুন্নাহারের পা থেকে আসে দ্বিতীয় গোল। থামেননি এই প্রতিভাবান ফরোয়ার্ড; ১৩ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

এরপর ১৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান মনিকা চাকমা। পরের মিনিটেই ঋতুপর্ণা চাকমা গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এত দ্রুত গোল হজম করে হতভম্ব তুর্কমেনিস্তান কোচ ১৯ মিনিটেই গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ২০ মিনিটে তহুরা খাতুনের গোল বাংলাদেশের স্কোরলাইনকে ৬-০ তে পৌঁছে দেয়।

বিরতির ঠিক আগে মনিকা ও ঋতুপর্ণার যুগলবন্দীতে করা গোলে বাংলাদেশ ৭-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়। ঋতুপর্ণা তার বাঁ পায়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যও এই ম্যাচের আগে আত্মবিশ্বাস জোগাচ্ছিল। জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের মতো র‍্যাঙ্কিংয়ে উপরের দলগুলোকে হারানোর পর তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা ছিলই। আর সেটি বাস্তবে রূপ দিতে সময় নেননি বাংলাদেশের মেয়েরা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews