ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রধানমন্ত্রীর থেকে ৫ লাখ টাকা করে পুরস্কার পেলেন সাফজয়ী নারীরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৪৬০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: স্পোর্স ডেস্কঃ  নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফিসহ দেশে ফিরে পেয়েছিলেন রাজকীয় সংবর্ধনা। এবার সাফজয়ী নারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে উপহার দেন প্রধানমন্ত্রী। তাছাড়াও দলের কোচিং স্টাফদের দেয়া হয় ২ লাখ টাকা করে পুরস্কার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের পর তাদেরকে ছাদখোলা বাসে বরণ করে নেয় দেশের সাধারণ মানুষ। সেসময় রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে দেশে ফিরেই ঘোষণা দেন সাফজয়ী নারীদের আর্থিক সম্মাননা ও সংবর্ধনা দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে। জানা গেছে, অনুষ্ঠান শেষে সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সময় কাটাবেন প্রধানমন্ত্রী নিজে। এদিকে, সাফ জয়ের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছিলেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

প্রধানমন্ত্রীর থেকে ৫ লাখ টাকা করে পুরস্কার পেলেন সাফজয়ী নারীরা

আপডেট এর সময় : ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২