প্রধানমন্ত্রী গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন

রোববার নববর্ষের সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী নতুন বছরে দেশবাসীর আরেও সুন্দর জীবন কামনা করেন। খবর ইউএনবির

বাংলা বছরের প্রথম দিন দেশে বা বিদেশে থাকা সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরে নতুন সূর্যের মতো সকলের জীবন আরও সুখীময়, সুন্দর ও সমৃদ্ধ হোক।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং বাঙালি জাতি বিশ্বে অন্যতম আত্মপরিচয় ও সম্মান নিয়ে বাঁচবে।

তিনি বলেন, ‘আমরা সোনার বাংলা পরিণত করবো বাংলাদেশকে। আমরা সেটি করতে সক্ষম। আমরা সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছি।’

সহযোগী সংগঠনের শিল্পীরা বর্ষবরণের গান ‘এসো হে বৈশাখ’ ও ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ পরিবেশন করেন।

পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর অন্য কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার যেমন- মোয়া, মুড়কি, পিঠা, খই, মুরলি, বাতাসা ,কদমা, এবং জিলেপি দিয়ে আপ্যায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *