1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেল এয়ার অ্যাস্ট্রা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৩২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  দেশের আকাশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বেসরকারি আরেকটি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। বৃহস্পতিবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রতিষ্ঠানটিকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) দিয়েছে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফের কাছে এওসি হস্তান্তর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী। এওসি হলো বেবিচকের চূড়ান্ত অনুমোদন। এটি পাওয়ায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় এয়ার অ্যাস্ট্রার আর কোনো বাধা থাকল না।

এয়ার অ্যাস্ট্রার উপব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান শুভ জানান, শিগগিরই বাণিজ্যিক কার্যক্রমের জন্য অফিসিয়াল ফ্লাইট সময়সূচি ঘোষণা করা হবে। তাঁরা জানান, এয়ার অ্যাস্ট্রা প্রাথমিক পার্কিং স্টেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প স্টেশন হিসেবে রাখা হয়েছে। প্রয়োজন হলে রাতে সিলেট বিমানবন্দরে উড়োজাহাজগুলো রাখা হবে। প্রাথমিকভাবে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। তবে অগ্রাধিকার থাকবে কপবাজার ও সিলেটের মতো রুটগুলো।

২০২১ সালের মাঝামাঝি সময়ে বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। ৪ নভেম্বর তারা এনওসি পায়। প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশন শুরু করতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews