‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লার সদর দক্ষিণে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। জামাল হক ওরফে জাম্বু মিয়া (৩৫) নামের নিহত ওই ব্যক্তি ১১ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হক সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে।

সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে মাদক চোরাচালানের উদ্দেশে ঘটনাস্থলে সমবেত হয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *