1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

বর্ষবরণ উপলক্ষে আজ রাজধানীর যে পথ এড়িয়ে চলবেন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

নুরে আলম সিদ্দীকি রাফিদ : বর্ষবরণ উপলক্ষে  রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থানে লাখো মানুষের সমাগম হবে। এসব এলাকায় যানবাহন চলাচলের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে, বাংলা মোটর-রুপসী বাংলা-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশি বাজার-শহীদ মিনার-টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর, নীলক্ষেত-টিএসসি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

অপরদিকে যান চলাচলের বিকল্প রুট হচ্ছে, মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউ মার্কেট-আজিমপুর-বকশি বাজার-চানখাঁরপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও।

এ ছাড়া,  হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, পূর্ব দক্ষিণ দিকের গাড়িগুলো আবদুল গণি রোডে, দক্ষিণ দিকের গাড়িগুলো কার্জন হল হতে বঙ্গ বাজার হয়ে ফুল বাড়িয়া পর্যন্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি মৎসভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমির গলিতে, ভিআইপি ও মিডিয়ার গাড়ি সুগন্ধা হতে অফিসার্স ক্লাবের সড়কে এবং দক্ষিণ পশ্চিম দিকের গাড়ি কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত পার্কিং করা যাবে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যানবাহন ডাইভারশন:
সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর ক্রসিং, পরিবাগ গ্যাপ, নেভাল চীপ গলি, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট ক্রসিং, প্রশাসন একাডেমি গলি ও শাহবাগ ক্রসিং।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews