1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসা ভাড়া দিতে দেরি, স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ১৮৯ বার পঠিত হয়েছে

Newsbov. com : অনলান  ডেস্ক :  বুধবার দুপুরে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকিরবাড়ি থেকে অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে (১৪ জানুয়ারি) কালামের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক মো. কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার বাসিন্দা।

নির্যাতিত নারীর অভিযোগ, পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারাখানায় কাজ করেন ওই নারী। মঙ্গলবার রাতে পরিবহন চালক স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম তার পাঁচ সঙ্গী নিয়ে ডিসেম্বর মাসের দুই হাজার টাকা ভাড়ার জন্য তাদের কক্ষে আসেন।

এ সময় কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানান তিনি। কিন্তু বাড়ির মালিক কালামের সহযোগী দুজন ওই নারীর স্বামীকে পাশের কক্ষে নিয়ে আটকে রাখেন। এরপর ওই নারীর স্বর্ণের চেইন, চুড়ি, কানের দুল ও নাকফুল খুলে নেন তারা। এরপর তিনজন তার হাত-পা চেপে ধরে এবং বাড়ির মালিক ধর্ষণ করে। বাকি তিনজন ভোর ৪টা পর্যন্ত তাকে গণধর্ষণ করে। সকালে আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন ওই নারী।

অভিযোগ পাওয়ার পর আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনাস্থল গিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত বাড়ির মালিক মো. কালামকে আটক করেন। অন্য অভিযুক্তদের এখনও আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই বাড়ির মালিক কালামকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় গণধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলা করেছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews