Newsvob.com.: অনলাইন ডেস্কঃ বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচির দিকে ইঙ্গিত করে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিএনপি তাদের কর্মসূচি পালন করবে কি না, তা তাদের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি। যদি একটা অফিসিয়াল তারিখে পদযাত্রা হয়। তাহলে এই পথযাত্রার কারণ যানজট লেগে যাবে। আর এই যানজট দূর করতেই রাত ১০ থেকে ১১টা বাজবে। অন্যদিকে অনেকে ছুটিতে গ্রামে যাবেন। ফলে অনেকে বাস-ট্রেন মিস করবেন।
বিক্ষোভ কর্মসূচি করেন, কোনো মাঠে যান। আমরা বিএনপিকে বলেছি আপনারা এই দিনে কর্মসূচি যতটা সম্ভব পরিহার করুন। কিন্তু কর্মসূচি করতে বাধা দেওয়া হবে এমনটা বলা হয়নি। আমরা তাদের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি। তাদের এখনো কোনো মেসেজ পাইনি। যোগ করেন কমিশনার খন্দকার গোলাম ফারুক।