ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

বিজয়নগরে গণঅধিকার পরিষদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদে মুখর রাজনৈতিক অঙ্গন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৪৩০ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন  ডেস্কঃ  রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। এরই ধারাবাহিকতায় রাত ৯টার দিকে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্রিফিং করছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হঠাৎ অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ভিপি নুরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এ হামলাকে “আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ” বলেও অভিহিত করেছেন।

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক মাধ্যমে নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভিপি নূরের ওপর এ বর্বরোচিত হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি।”

রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার প্রতিক্রিয়া আরও বিস্তৃত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

বিজয়নগরে গণঅধিকার পরিষদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদে মুখর রাজনৈতিক অঙ্গন

আপডেট এর সময় : ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫