বিপিএলের ষষ্ঠ আসর বসছে শনিবার, ঢাকায় এসেছেন তারকা ক্রিকেটাররা

ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ষষ্ঠ আসর বসছে শনিবার থেকে। সকল ধরনের শঙ্কা পেছনে ফেলে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় এই আসর।

বিপিএলের এবারের আসরে খেলছেন সব থেকে বেশি আন্ত্ররজাতিক তারকা খেলোয়াররা। আর এই আসরকে ঘিরে ইতিমধ্যেই ঢাকায় বসেছে ক্রিকেট তারকাদের মেলা। গত বুধবার (২ জানুয়ারি) ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিট ওয়ার্নার। শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছাবেন স্টিভেন স্মিথ। ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল আসবেন উদ্বোধনের দিন অর্থাৎ শনিবার। ইতিমধ্যে ঢাকায় এসেছেন তারকা ক্রিকেটার ইয়ান বেল, রবি বোপারা, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, কার্লোস ব্র্যাথওয়েট, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড এবং সুনিল নারায়ন।

এছাড়া নিজেদের দলের সাথে যোগ দিয়েছেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, ব্রেন্ডন টেইলর, রিলে রুশো, সন্দ্বীপ লামিচানে, রায়ান টেন ডেসকাট, নাজিবুল্লাহ জাদরানসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

বিপিএলের এই ষষ্ঠ আসর চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হয়ে চলবে আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *