1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুইজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছয় লক্ষ টাকার জাল নোট, ১৯ লক্ষ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুইটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেয় মর্মে জানা যায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews