বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার মেসি

Newsvob.com.: স্পোর্স ডেস্কঃ   স্বয়ং স্রষ্টা নিজেই চেয়েছেন লিওনেল মেসির বিদায় হোক রাজার মতো। রোববারের (১৮ ডিসেম্বর) ফাইনালে করেছেন জোড়া গোল। সাত গোল করে তিনি ছিলেন গোল্ডেন বুটের লড়াইয়েও। সঙ্গে অ্যাসিস্ট করেন তিনটি।

ফলে অবধারিতভাবে তার হাতে উঠেছে গোল্ডেন বল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মাননাটি জিতলেন তিনি। এই রেকর্ড নেই ফুটবল ইতিহাসের আর কোনো খেলোয়াড়ের। ফলে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি সম্ভাব্য সেরা উপায়েই রাঙালেন তিনি। এর আগে, ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। কিন্তু সেইবার জার্মানির কাছে ১-০ গোলে হারের পর চোখের জলে সেই পুরস্কার নিয়েছিলেন মেসি। তবে বিদায় মঞ্চ রাঙিয়ে এবার হাসতে হাসতে নিলেন সে পুরস্কার। পাশাপাশি ফাইনাল ম্যাচে আরো রেকর্ড করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি নকআউট পর্বের সব ম্যাচেই গোল করেছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *