ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

বিয়ের গুজব মিথ্যা : মালাইকা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৯৪ বার পঠিত হয়েছে

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা এবং অভিনেতা অর্জুন কাপূরের বিয়ের গুঞ্জন অনেক দিন থেকেই। শোনা গিয়েছিল, চলতি মাসেই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। কিন্তু হঠাৎই শোনা গেলো ভিন্ন কথা। বিয়ের খবরকে অস্বীকার করলেন মালাইকা।

সম্প্রতি অর্জুনকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা স্পষ্ট সাংবাদিকদের বলেন, ‘এই ধরনের বোকা বোকা জল্পনার কোনও সত্যতা নেই।’

যদিও কয়েক দিন আগেই মুম্বাই বিমানবন্দরে প্রায় একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন মালাইকা-অর্জুন। তারা মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন বলে খবর প্রকাশ পায়।

তা হলে হঠাৎ করে বিয়ের জল্পনাকে মিথ্যা কেন বললেন মালাইকা? এমন প্রশ্ন এখন অনেকের।

বলিউডের একটি অংশ বলছে, বিষয়টি থেকে সকলের দৃষ্টি ঘুরিয়ে দিতেই প্রকাশ্যে এই মন্তব্য করেছেন নায়িকা। আবার অন্য একটি অংশ মনে করছে, হয়তো বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে দিয়েছেন এই জুটি। তবে আসল সত্যি কী, তা এখনও জানা যায়নি।

শোনা গিয়েছিল, আগামী ১৯ এপ্রিল খ্রিষ্টান মতে বিয়ে করতে পারেন মালাইকা-অর্জুন। সত্যিই এ বিয়ে হলে এই নিয়ে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধবেন মালাইকা। ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন তিনি।

তাদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭-য় বিচ্ছেদ হয়ে যায় তাদের। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিকে।

যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মালাইকার।

সূত্র : আনন্দবাজার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

বিয়ের গুজব মিথ্যা : মালাইকা

আপডেট এর সময় : ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯