1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘বীর’-এ শাকিবের নায়িকা বুবলীই চূড়ান্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৮৮ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক :  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। অল্প দিনের ক্যারিয়ারে জয় করেছেন লাখো ভক্তদের মন। শাকিব খানের হাত ধরে সিনেমায় পা রাখা বুবলীর যেসব ছবি মুক্তি পেয়েছে সবই শাকিব খানের বিপরীতে। আবারো শাকিবের নায়িকা হয়ে আসছেন বুবলী।

অনেক জল ঘোলা করে পরিচালক কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’ এর নায়িকা হচ্ছেন বুবলী। কয়েকদিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছিলো এই ছবি থেকে বাদ পড়েছেন বুবলী। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ ছাপা হয়েছে। তবে এ বিষয়ে ছবির প্রযোজক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর কেউই আনুষ্ঠানিকভাবে কোন কথা বলেননি।

‘বীর’ ছবিতে বুবলীর থাকার সত্যতা নিশ্চিত করেছেন তিনি নিজেও। বলেছেন, শেষ পর্যন্ত ছবিতে থাকছি এজন্য নায়ক, পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিএফডিসিতে শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ‘বীর’ ছবিটির শুটিং শুরু হয়েছে। খুব শিগগিরই শাকিব ও বুবলী এই ছবির শুটিংয়ে অংশ নেবেন। দেশ, সমাজ, সংস্কৃতি, আইন, শাসন সবকিছু নিয়ে ‘বীর’ ছবির গল্প। বিজয় দিবসে উপলক্ষে ছবিটি সারাদেশ মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

এর আগে শাকিব-বুবলী জুটির ‘বসগিরি’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ‘ক্যাপ্টেন খান’, ‘অহংকার’ ‘সুপারহিরো’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’, ‘একটু প্রেম দরকার’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়া মনের মতো মানুষ পাইলাম না ছবির ডাবিং ব্যস্ত আছেন বুবলী। ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews