বোমা তৈরির সরঞ্জামসহ নব্য-জেএমবি’র একটি “উলফ-প্যাক” এর ৫ সদস্য গ্রেফতার

 NEWSVOb.com :  রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র একটি “উলফ প্যাক” (Wolf Pack) এর ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ শিবলী শাহাজাদ ওরফে সাদী, শাহ এম আসাদুল্লাহ মর্তুজা কবীর ওরফে আবাবিল, মাসরিক আহমেদ, মোঃ আশরাফুল আল আমীন ওরফে তারেক ও  এস এম তাসনিম রিফাত।

৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার দুপুর ১.৪৫ টায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের নিকট হতে নিকট হতে তুলা দিয়ে পেচানো অবস্থায় ১০ (দশ) টি ডেটোনেটর এবং ৪ টি sun ব্যান্ডের গ্যাসের বোতল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা নব্য জেএমবি’র একটি “উলফ প্যাকের” সদস্য। তারা দেশের ও বিদেশের কিছু সন্ত্রাসী সংগঠনের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশকে টার্গেট করে হামলা পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্দেশ্যে শলা-পরামর্শ করার জন্য উল্লেখিত স্থানে একত্রিত হয়েছিল। তারা প্রত্যেকেই এনক্রিপটেড এ্যাপ সিক্রেট চ্যাটের মাধ্যমে পারস্পারিক যোগাযোগ করতেন।

আসামীদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস দমন আইনে একটি রুজু করা হয়েছে

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *