1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই : আইসিটি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্ক  :  আজ ভার্চুয়াল মাধ্যমে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, শিক্ষার্থীদের আইসিটি মেধা বিকাশে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তিগত দক্ষতা বিকাশেই নয়, পাশাপাশি একটি ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে  এই খাতে দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ করে দিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের নির্দেশনায় ইতিমধ্যেই প্রায় ১ হাজার ২৩২টি সরকারি সেবা ডিজিটাইজড করা হয়েছে। সরকার ২০২১ সালের মধ্যে আরো প্রায় ৮০০টি পরিষেবা ডিজিটাইজ করার জন্য কাজ করছে। জনগণ যাতে আরো সহজে এবং সাবলীলভাবে সেবা পায় সেজন্য সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, জাতীয় হেল্পলাইন ৩৩৩ চালু রয়েছে। এই হেল্পলাইন দেশবাসীকে ডিজিটাইজেশন নীতিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

তিনি বলেন,  স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার একটি জাতীয় ওয়েব পোর্টাল চালু করেছে। এই পোর্টালে ৫১ হাজার ৫১২টিরও বেশি সমন্বিত ওয়েবসাইট রয়েছে যাতে বাংলাদেশের নাগরিকরা পাবলিক অফিস, মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগের তথ্য সহজে পেতে পারে।

জেআর /বি

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews