ভারতকে হারিয়ে যে সুখবর পেল বাংলাদেশ

Newsvob.com.: স্পোর্স ডেস্কঃ  এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক সাকিব। ব্যাট-বলের পারফরম্যান্স দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এই জয়ের পর সুখবর পেয়েছে সাকিব-মুস্তাফিজরা।

অনেক দিন ধরেই আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল ছিল ৭ম স্থানে। তবে চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে দুবার ও পাকিস্তানের কাছে একবার হেরে রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। অন্যদিকে ম্যাচ জিতে লঙ্কানদের রেটিং পয়েন্ট বেড়ে যায়। ফলে বাংলাদেশকে পেছনে ফেলে দাসুন শানাকার দল র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে যায়। তবে, ভারতকে হারিয়ে সাত নম্বর স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *