1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভারত সরকার বাংলাদেশের পাশে থাকবে: মোদী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৯১ বার পঠিত হয়েছে

NEWSVOb ডেস্ক : রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলাদেশের পাশে আছি। ভারতের জনগণও বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গা সমস্যাটি বাংলাদেশের একার নয়। এটি পুরো দক্ষিণ এশিয়ার জন্য হুমকি।

শুক্রবার (৩১ মে) হায়দরাবাদ হাউসে রাষ্ট্রপতি আবদুল হামিদ সাক্ষাৎ করতে গেলে মোদী এ কথা বলেন।

রাষ্ট্রপতি হামিদের সঙ্গে বৈঠকে মোদী বলেন, ভারত মনে করে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান হওয়া উচিত। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করব। ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক, দীর্ঘদিনের ও দ্বিপক্ষীয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

মোদীকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, তিস্তার পানি বন্টনের মীমাংসার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। তিস্তার সমাধানে যৌথ নদী কমিশনের কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন মোদী।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী। তার নেতৃত্বে দুদেশের মধ্যে অংশিদারিত্ব বিকাশ হয়েছে।

রাষ্ট্রপতি হামিদ দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের কারণে।

ওই বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা।

গত ২৯ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে দেশটিতে যান। ওইদিন বিকাল সাড়ে পাঁচটায় বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews