ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ভয়াবহ আগুনে ধসে পড়ল নটর ডেম ক্যাথেড্রালের চূড়া

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৯৭ বার পঠিত হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রালে আগুন লেগে এর সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছে। আগুন লাগার ঘটনা জানার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ‘এই ঘটনায় আমি দুঃখ ভারাক্রান্ত — আমাদের সবার যেন একটা অংশ জ্বলছে।’
প্যারিসের ইল ড্য লা সিটিতে অবস্থিত ১২ শ শতাব্দীর তৈরি নটর ডেম ক্যাথেড্রালে প্যারিস শহরের অন্যতম দর্শনীয় স্থান বলে বিবেচিত। স্থানীয় সময় সোমবার বিকেল সাতটার দিকে ক্যাথেড্রালে আগুন লাগার ঘটনা ঘটে। বেশির ভাগ আগুনই ছড়িয়ে পড়ে ক্যাথেড্রালটির ছাদ ও সুউচ্চ চূড়ার দিকে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বহু দূরে থেকে দৃষ্টিগোচর হয়। আগুন লাগার ঘটনার পর পর হাজার হাজার প্যারিসবাসী ও পর্যটকেরা নটর ডেম ক্যাথেড্রালের চারদিকে ভিড় জমায়।
১২ শতকে এই ক্যাথেড্রালের কাজ শুরু হলেও প্রায় ২০০ বছর পর এর কাজ সমাপ্ত হয়। ক্যাথেড্রালের খিলান ও বাইরের অংশ গোথিক শিল্প শৈলীতে তৈরি। নটর ডেম ক্যাথেড্রালে দৈর্ঘ্য ১২৭ মিটার ও প্রস্থ ৪০ মিটার, ছাদের উচ্চতা ৩৩ মিটার। ক্যাথেড্রালটিতে দুটি সুউচ্চ চূড়া রয়েছে যা আগুনে ভেঙে পড়েছে।
এমানুয়েল মাখোঁ আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি তা বাতিল করে দিয়ে বলেছেন, ‘আজ রাতে ক্যাথলিক সম্প্রদায়ের মানুষেরাসহ ফ্রান্সের সব নাগরিকেরা দুঃখ ভারাক্রান্ত। এই আগুন যেন আমাদের একটি অংশে জ্বলছে।’ তিনি সন্ধ্যায় জ্বলন্ত নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শন করেন।
নটর ডেমে ক্যাথেড্রালের একজন মুখপাত্র আন্দ্রে ফিনেট জানিয়েছেন, ক্যাথেড্রালের ওপরের অংশের যার কিছুটা ১৩ শ এবং আরেকটি অংশ উনিশ শতকে তৈরি তা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। তবে শেষ পর্যন্ত বিশাল ক্যাথেড্রালের খিলানগুলি রক্ষা পাবে কিনা তা নিশ্চিত নয়।
প্যারিসের ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, আগুনের সূত্রপাত ঘটেছে ক্যাথেড্রালের ওপরের অংশে। বেশ কিছু দিন ধরে ক্যাথেড্রালের ওপরের অংশে সংস্কার কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সংস্কার কাজে কোনো ক্রটির ফলে এই আগুনের সূত্রপাত।

প্যারিসের মেয়র অ্যানে হিডালগো বলেছেন, ‘ভয়াবহ আগুন আমাদের প্যারিসের ঐতিহ্যবাহী স্মারক ধ্বংস করে দিল।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (স্থানীয় সময় রাত সাড়ে ১১টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪০০ কর্মী কাজ করছেন। তবে এখনো তা নিয়ন্ত্রণে আসেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ

ভয়াবহ আগুনে ধসে পড়ল নটর ডেম ক্যাথেড্রালের চূড়া

আপডেট এর সময় : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯