1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মমিন দেওয়ানের ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৮৮ বার পঠিত হয়েছে

মমিনুল ইসলাম:চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিন দেওয়ান গতকাল রাত ১১ ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

সোমবার (৮ এপ্রিল) নিশ্চিতপুর ডিগ্রি কলেজ মাঠে ২ ঘটিকার সময় মরহুম মমিন দেওয়ানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ইন্জিনিয়ার কামরুজ্জামান, মাসুম আলম কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জানাজার শেষে মরহুমকে হরিনা কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালীন সময়ে তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের অকাল মৃত্যুতে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল গভীর সমবেদনা জানান এবং মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ পরিবার ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews