মতলব উত্তর উপজেলা নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ১৮৩৩ জনকে প্রশিক্ষণ

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন আগামী ২৪ মার্চ। ১৯ মার্চ মঙ্গল বার দিন ব্যাপী নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিংদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমীন মল্লিক। চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন খান, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো দেলোয়ার হোসেন, কচুয়া উপজেলা নির্বাচন অফিসার, মো আনোয়ার হোসেন, হাইমচর উপজেলা নির্বাচন অফিসার, রিপন হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাশেম, শাহরাস্তি উপজেলা নির্বাচন অফিসার,মো ওবায়দুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার,মো মিজানুর রহমান,মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি), শুশাশিস ঘোষ প্রমুখ।
মতলব উত্তর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,১০৩ জন, প্রিজাইডিং অফিসার, ৫ শ ৭৭জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১হাজার ১৫৩ জন পোলিংকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *