1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মশার ওষুধ আনতে হবে সিটি করপোরেশনকেই: হাইকোর্ট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ১৪২ বার পঠিত হয়েছে

  NEWSVOb অনলাইন ডেস্ক :   বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে এসব নির্দেশ দেয় হাইকোর্টের দুটি আলাদা বেঞ্চ।এডিস মশা মারার কার্যকর ওষুধ আনতে হবে সিটি করপোরেশনকেই। আর এ কাজে সব ধরনের সহযোগিতা দেবে স্থানীয় সরকার বিভাগ। দুই পক্ষের শুনানি শেষে এ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পথশিশু ও অস্বচ্ছল ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে বলেছে সব হাসপাতালকে।

মশা মারা ওষুধ কে আনবে সিটি করপোরেশন না স্থানীয় সরকার বিভাগ, এ প্রশ্নে আদালতে পরস্পরের দিকে দায়িত্ব ঠেলে দেন দুই পক্ষের আইনজীবীরা।

পরে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির করা হয় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমেদকে। এসময় কার্যকর ওষুধ আমদানির বিষয়ে গড়িমসির ব্যাখ্যা দেন তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মশা মারার ওষুধ আনবে সিটি করপোরেশন। আর সরকার দেবে সহযোগিতা। তবে এর সঙ্গে দ্বিমত করেন সিটি করপোরেশনের আইনজীবীরা। তাদের দাবি, আনা নয় ওষুধ ছেটানোর দায়িত্ব সিটি করপোরেশনের।

এদিকে, আর্থিক অসঙ্গতির জন্য কোনো ডেঙ্গু আক্রান্ত যেন চিকিৎসা বঞ্চিত না হয় সে ব্যবস্থা নিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

এছাড়াও, ডেঙ্গুর চিকিৎসায় সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নূন্যতম একজন সহযোগী অধ্যাপকের উপস্থিতি নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট। বেসরকারি হাসপাতালগুলোকেও বলেছে, রোগীদের প্রতি মানবিক হতে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews