1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

মার্কিন আকাশে চীনা গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশের পরই স্থানীয় সময় শনিবার এটি গুলি করে ভূপাতিত করা হয়। সফলভাবে এটি গুলি করে সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

মার্কিন সরকারের নির্দেশনার পর যুদ্ধ বিমান দিয়ে বেলুনটিকে গুলি করা হয়। এ সময় ওই স্থানে জাতীয় সুরক্ষার জন্য সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়।

চীনা গুপ্তচর ওই বেলুনটি স্থল থেকে ৬০ হাজার ফুট উপরে ছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আটলান্টিক মহাসাগরের উপরে বেলুনটি উড়ছিল।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি পানির দিকে নেমে আসে। এ সময় মার্কিন সামরিক জেটগুলোকে আশপাশে উড়তে দেখা যায়। পুনরুদ্ধার অভিযানের জন্য জাহাজগুলোকে ব্যবহার করা হয়েছিল।

খবরে বলা হয়, বেলুনটি সমুদ্রে ডুবে যাওয়ার আগে যতটা সম্ভব ধ্বংসাবশেষ উদ্ধার করার লক্ষ্য ছিল।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থানগুলো পর্যবেক্ষণ করার জন্য বেলুনটি ব্যবহার করে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ওড়া সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের ওপর বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তবে বেলুনে গুলি চালানোর জন্য তিনি অভ্যন্তরীণভাবে তীব্র চাপের সম্মুখীন হচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়েছে। বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গেছে।

ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে। বেলুনটির গতিবিধি ও কার্যক্রম যাচাই করতে যুদ্ধবিমান পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেলুন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

চীনের দাবি, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে দেশটি। এ প্রেক্ষাপটে নির্ধারিত চীন সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews