1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট”-এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল

মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ    দু’দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযানের পর অবশেষে উদ্ধার করা হয়েছে ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু’কে।  ‘দুঃসাহসিক’ এক অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে বলে রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তিনি। তবে এখনো উদ্ধারকৃত ওই বিমান সেনার কোনো ছবি প্রকাশ করা হয়নি।

উদ্ধার অভিযানে ‘কয়েক ডজন যুদ্ধবিমান’ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকশ সেনা অংশ নেন বলে জানা যাচ্ছে।

অভিযান চলাকালে মার্কিন সেনাদের সঙ্গে ইরানি সেনাদের সংঘর্ষ হয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন হামলায় তাদের বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা ইচ্ছাকৃতভাবে দু’টি বিমান ধ্বংস করে দিয়েছেন, যাতে সেগুলো ‘শত্রুদের হাতে না পড়ে’।

উল্লেখ্য যে, গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।

ইরানের দাবি, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু ছিলেন। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী।

অভিযানের প্রথমদিকে পাইলটকে উদ্ধার করা হলেও অপর ক্রুর কোনো খোঁজ পাচ্ছিলেন না মার্কিন সেনারা। তাকে উদ্ধারে গত দু’দিন ধরে তল্লাশি অভিযান জোরদার করা হয়।

অন্যদিকে, ইরানও নিখোঁজ মার্কিন সেনাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।

তাকে জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে প্রায় ৫০ হাজার পাউন্ড বা ৬৬ হাজার মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় ইরানের সামরিক বাহিনী।

এরপর দেশটির সেনাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিখোঁজ মার্কিন ক্রু’র সন্ধান পেতে তৎপরতা চালিয়ে আসছিলেন।

এমন পরিস্থিতির মধ্যে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু’কে কীভাবে উদ্ধার করল যুক্তরাষ্ট্র? উদ্ধারের আগে কোথায় লুকিয়ে ছিল ওই ক্রু?

bbc

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews