ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

মাশরাফির জন্য নড়াইলের পথে পথে জনতার ঢল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
  • ১২৪ বার পঠিত হয়েছে

নির্বাচনী প্রচারে প্রথমবারের মতো নিজ এলাকায় পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি সড়কপথে নড়াইল পৌঁছান। মাশরাফি নড়াইল-২ (লোহাগড়া ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর সুধাসদন থেকে শেখ হাসিনার পাশে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া-নড়াইলবাসীর সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন।

সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা দেন মাশরাফি। কালনাঘাট এবং লোহাগড়া হয়ে নড়াইল পৌঁছান তিনি। তার আসার খবর শুনে সকাল থেকে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে, এমনকি পায়ে হেঁটে মাশরাফি ভক্তরা জেলার বিভিন্ন এলাকা থেকে কালনাঘাট পৌঁছান। অনেক অপেক্ষার পর মাশরাফি বেলা আড়াইটার দিকে কারযোগে কালনাঘাটে পৌঁছান। এরপর বিশেষভাবে সজ্জিত নৌকাযোগে মধুমতি নদী পর হন তিনি। বেলা ৩টার দিকে আওয়ামী লীগের আয়োজনে লোহাগড়া পাড়ের কালনাঘাটে স্থাপিত মঞ্চে অপেক্ষমাণ জনগণের উদ্দেশে বক্তব্য দেন মাশরাফি।

পথসভায় বক্তব্যের সময় মাশরাফি তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জনতাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার জন্য তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেন। মাশরাফি বলেন, ‘দেরিতে আপনাদের মাঝে পৌঁছানোর জন্য আপনারা কষ্ট পেয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

বঙ্গবন্ধুর সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য মাশরাফি নৌকা প্রতীকে ভোট চান। নিজের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

বক্তব্যে মাশরাফি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমার প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ইনশাআল্লাহ ভোট দেবেন। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। এরপর ‘জয়বাংলা- জয়বঙ্গবন্ধু’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

মাশরাফির সফরসঙ্গীদের সূত্রে জানা গেছে, মাওনা ঘাট থেকে ১৮ কিলোমিটার রাস্তা পেরিয়ে নড়াইল শহরে আসতে মাশরাফির সময় লাগে ৫ ঘণ্টা। রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার মানুষ তাঁর জন্য দুপুর থেকে অপেক্ষা করেন। এতে প্রায় ১৬টি পথসভায় বক্তব্য দেন মাশরাফি। এ সময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।

এ সময় কালনাঘাটে উপস্থিত ছিলেন-মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান। জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, লোহাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, যুবলীগ নেতা সদর উদ্দিন শামীম, মুন্সী শাহীন আহম্মেদ, মাসুম প্রমুখ।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা মাশরাফিকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি নড়াইলের উদ্দেশে রওনা দেন। পরে নড়াইল পৌঁছে শহারবাসীর কাছে দোয়া চান মাশরাফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

মাশরাফির জন্য নড়াইলের পথে পথে জনতার ঢল

আপডেট এর সময় : ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮