অপরাধ ডেস্ক: ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাঁচজন হলেন—
১. মোঃ মহসিন (৪৫), শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
২. সাইফুল হক মামুন (৫৫), আওয়ামী লীগ কর্মী।
৩. মোঃ সরোয়ার (২৬), যুবলীগ কর্মী।
৪. নাহিদ হোসেন (২৮), যুবলীগ কর্মী।
৫. মোঃ অপু (২৮), ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।