1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুগদা মেডিকেল থেকে ২২ দালাল আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাালে অভিযান চালিয়ে ২২ দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। অভিযান চলাকালে মোট ৩২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ২২ জনের বিরুদ্ধে দালালির স্পষ্ট প্রমাণ মেলায় তাদের সাজা দেওয়া হয়।

 

অভিযান পরিচালনায় অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের একটি যৌথ দল। পরে হাসপাতাল চত্বরে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে দণ্ড ঘোষণা করেন।

এদিকে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই জানান, দালালদের কারণে হাসপাতালে ঠিকমতো সেবা পাওয়া যায় না, বিভিন্ন পরীক্ষা ও ওষুধের জন্য বাইরে দৌড়াতে হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখার জন্য কঠোর নজরদারি বজায় থাকবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews